মদ তৈরির দায়ে যুবকের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:৪২:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে হাতে তৈরি চোলাই মদ বিক্রির দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মদ তৈরির দায়ে দন্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। সে উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মুচিবাড়ি এলাকার মৃত গৌরা রবি দাসের ছেলে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত যুবককে। এময় তাকে দন্ড দেয় আদালত। ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে যৌথ অভিযানিক টিম সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে রান্নাঘরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়া, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সকুল রবি দাস কে উভয় দন্ড প্রদান করা হয়েছে।





