লালদিঘীরপার থেকে গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:১৪:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরবাজার লালদিঘীরপাড় এ-ব্লকের ১নং গলির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম জয়নাল আহমেদ (৩০)। সে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার ফড়িংউরা সাহেবের বাজার এলাকার বিল্লাল আহমেদের ছেলে। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।





