কানিশাইলে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১০:০৪:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. আরাফাত হামজা (২০)। সে ঐ বাসার মৃত এরশাদ আলীর ছেলে ও বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায় মোটর পার্সের ব্যবসা করতেন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





