হোটেলে অনৈতিক কাজের সময় আটক ৬জন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ১০:১৩:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তালতলা এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের সময় ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে নগরীর তালতলা এলাকার ছাদী গেষ্ট হাউস নামক আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার ৬০৬ নং কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী-পুরুষসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯), রোকেয়া বেগম (৪০)। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা অনুযায়ী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নন এফআইআর নং- ৩০৮ (২৪/০৭/২০২৫)
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরপূর্বক আটকৃকতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।





