নগরীতে নিজ বাসা থেকে নারীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৯:৫০:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর হাওলাদারপাড়া থেকে দেবার্চনা তালুকদার বৃষ্টি (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে হাওলাদারপাড়ায় নিজ বাসায় রনি দে’র স্ত্রী দেবার্চনার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ বাসায় এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জালালাবাদকে বলেন, নিহত দের্বাচনা মানসিক রোগী ছিল বলে জানতে পেরেছি। বিষপান করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





