জকিগঞ্জে ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৮:২৪:২৩ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের জনৈকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারহাল ছাত্র পরিষদ ও বারহালের সর্বস্তরের জনগণের উদ্যোগে শাহগলী বাস স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, শাহগলী বাজার ব্যয়সায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খান, বিএনপি নেতা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, বুরহান উদ্দিন রনি, সাদিক আহমেদ তাপাদার, সাইফুর রহমান, সাফায়েত রশিদ চৌধুরী, সুলেমান আহমেদ, শাহীন আহমেদ, তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ ৪৮ ঘন্টার মধ্যে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।





