জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বিরল মাটির বাহাদুরী!

প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১২:৩১:৩৭ অপরাহ্ন

বিশ্বে এক বিস্ময়কর অবস্থানে এখন চীন। প্রাকৃতিক সম্পদ ও নিজেদের প্রচেষ্টায় চীন উন্নতি ও সমৃদ্ধির এই স্বর্ণশিখরে অবস্থান করছে। অর্থবিত্ত ও সামরিক শক্তিতে এখন বিশে^র শীর্ষ অবস্থানে থাকা একটি দেশ চীন। সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হাতে থাকা একটি খনিজ পদার্থের অভাব অচল করে দিতে পারে গোটা বিশ্বকে, তৃতীয় বিশ^যুদ্ধের কারণও হতে পারে বস্তুটি। এটা হচ্ছে রেয়ার আর্থ ইলিমেন্টস (আরইই) অর্থাৎ বিরল মৃত্তিকা খনিজ। ‘বিরল মৃত্তিকা খনিজ’ হচ্ছে ১৭টি রাসায়নিক উপাদানের একটি গ্রুপ। এতে নিউডিয়ামিয়াম, ডিসপ্রোসিয়াম, সেরিয়াম, ল্যান্থানাম ও প্রাসিওডিয়ামিয়ামের মতো উপাদানগুলো উল্লেখযোগ্য। এই উপাদানগুলোকে বিরল বলা হয়, কারণ এগুলো বিশুদ্ধ আকারে পাওয়া এবং খনন করা কঠিন। বিরল মৃত্তিকা খনিজ পদার্থ আধুনিক প্রযুক্তি ও শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠেছে। ইলেক্ট্রনিক্স শিল্পে এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। নিওডিয়ামিয়াম ও প্রাসিওডিয়াসিয়াম শক্তিশালী চুম্বক তৈরীতে ব্যবহৃত হয়, যা স্মার্টফোন ও কম্পিউটারে ব্যবহৃত হয়। বলা বাহুল্য, সারা বিশে^ বৈদ্যুতিক গাড়ি ও যানবাহন ব্যবহারের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিরল মৃত্তিকা খনিজ পদার্থ ছাড়া এই যানবাহনের ব্যাটারী তৈরী করা সম্ভব নয়। হাইব্রিড যানবাহনে নিকেল ধাতু হাইড্রাইভ ব্যাটারী তৈরীতে ল্যান্থানাম ব্যবহার করা হয়।

এছাড়া লেজার, রাডার ও গাইডেড অস্ত্রেও বিরল মৃত্তিকা উপাদান ব্যবহৃত হয়। অস্ত্রকে কার্যকর করতে সামারিয়াম-কোবাল্ট চুম্বকের মতো উপাদান ব্যবহার করা হয়। উচ্চ তাপমাত্রা ও চাপ সহ্য করতে সক্ষম জেট ইঞ্জিন তৈরীতে ইট্রিয়াম নামক বিরল মৃত্তিকা উপাদান ব্যবহার করা হয়।

লক্ষণীয় যে, চীন বিশে^ সবচেয়ে বড়ো বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী ও রফতানিকারী দেশ। চীন বিশ^ব্যাপী সরবরাহের প্রায় ৬০-৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে। ২০২২ সালে চীন ও ২ লক্ষাধিক টন বিরল মৃত্তিকা অক্সাইড উৎপাদন করে, যা বিশে^র বাকী উৎপাদনের ৭০ শতাংশেরও বেশী। আমেরিকার মতো উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশও বিরল মৃত্তিকা খনিজগুলোর জন্য চীনের ওপর নির্ভরশীল। এই বিরল মৃত্তিকা খনিজ উপাদান রফতানী বন্ধ হওয়ার ভয়ে ট্রাম্প প্রশাসন চীনের ওপর অত্যধিক শুল্ক আরোপ থেকে বিরত রয়েছেন, যদিও চীন দেশটির নিষেধাজ্ঞা ভঙ্গ করে রাশিয়ার তেল কিনে চলেছে, বাণিজ্যসহ অন্যান্য সম্পর্ক বজায় রেখে চলেছে। অপরদিকে রাশিয়ার তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

বলা আবশ্যক, চীন যদি বিশে^ বিরল মৃত্তিকা খনিজ সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন ও বায়ু টারবাইনের উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এতে ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক যানবাহনের দাম অনেক বেড়ে যাবে। অটোমোবাইলের মতো বিরল মৃত্তিকার উপর নির্ভরশীল শিল্পগুলো মন্দার সম্মুখীন হবে। সর্বোপরি বিরল মৃত্তিকা খনিজগুলো বর্তমানে এতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে উঠেছে যে, তাদের ঘাটতি বিশ^যুদ্ধ শুরু করার ক্ষমতা রাখে। এগুলো তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে গত ৭০-৮০ বছরে। চীন অনেক আগেই এর গুরুত্ব বুঝতে পেরেছিলো এবং এটি নিয়ে কাজ শুরু করেছিলো। এ কারণে চীন এখন বিরল মাটির খনিজ পদার্থের ক্ষেত্রে একটি প্রভাবশালী অবস্থানে পৌঁছেছে।

প্রচ্ছদ এর আরও খবর
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক

দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

সর্বশেষ সংবাদ
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top