জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯:৫৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট নিয়ে একটি তালিকা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫৮৬টি সরকারি স্কুলে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং সহকারী শিক্ষকের মোট পদ রয়েছে ১৬ হাজার ৬০১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ১৩ হাজার ১৯২ জন। আর পদ ফাঁকা রয়েছে ৩ হাজার ৪০৯টি পদ।
প্রাপ্ত তথ্য ঘেটে দেখা গেছে, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ রয়েছে ৫৮৬টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ২০৩ জন। আর শূন্য পদের সংখ্যা ৩৮৩টি। অর্থাৎ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৬৫ দশমিক ৪ শতাংশ পদ শূন্য রয়েছে।
সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে ৭২২টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৪৭৩ জন। আর শূন্য পদের সংখ্যা ২৪৯টি। অর্থাৎ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৩৪ দশমিক ৫ শতাংশ পদ শূন্য রয়েছে।
এছাড়া বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের পদ রয়েছে ১৫ হাজার ২৯৩টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৮ হাজার ৯০০ জন। ৩ হাজার ৬১৬ জন সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন। পদ শূন্য রয়েছে ২ হাজার ৮৪২টি। অর্থাৎ, বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ পদ শূন্য। সিনিয়র শিক্ষকের ৪ হাজার ৩০টি শূন্য পদ যুক্ত করলে শূন্য পদের হার আরও বেশি হয়। তবে সৃজনকৃত পদের বাইরে অন্য পদের সংখ্যা যুক্ত করার বিধান না থাকায় সেই হিসেব তুলে ধরা হয়নি।
তালিকার তথ্য বলছে, বর্তমানে বিদ্যালয় পরিদর্শকের পদ রয়েছে ১৬টি। ১৬টি পদই শূন্য। একই ভাবে সহকারী বিদ্যালয় পরিদর্শকের ১৬টি পদও শূন্য। এ ছাড়া সহকারী জেলা শিক্ষা অফিসারের ৬৪টি পদের সবগুলোই শূন্য রয়েছে। আর জেলা শিক্ষা কর্মকর্তাদের ৬৪টি পদের মধ্যে ৪১ জন কর্মরত। শূন্য রয়েছে ২৩টি পদ।
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তাদের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। বাড়তি চাপে দায়িত্ব পালনে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, স্কুলে শিক্ষক সংকট, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।

প্রচ্ছদ এর আরও খবর
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 

অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 

আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

সর্বশেষ সংবাদ
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top