লিডিং ইউনিভার্সিটিতে টেকসই নির্মাণ সামগ্রী পরিচিতি বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৭:০৩:৪৩ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের যৌথ উদ্যোগে টেকসই নির্মাণ সামগ্রী পরিচিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং আর্কিটেকচার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে এসময় তিনি বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ততা এবং যোগাযোগ স্থাপনসহ নির্মাণ সামগ্রীর স্থায়িত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের জানা প্রয়োজন। তাহলে তারা থিউরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাক্টিকেল জ্ঞানার্জন করতে পারবে।
সেমিনারে আলোচক হিসেবে টেকসই অবকাঠামো তৈরিতে উন্নত নির্মান উপাদান এবং সঠিক পরিকল্পনা গ্রহণে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিএসআরএম এর প্রোডাক্ট ইঞ্জিনিয়ার ইমরান হোসেন।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও সিই ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমন।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাইজা বাসিসা কোরেশীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ওসমানী এবং বিএসআরএম এর সেলস ম্যানেজার নিয়াজ মোর্শেদ। সেমিনারে সিই ফ্যামিলির সহ-উপদেষ্টা মো. গোলাম শাহরিয়া ভূঁইয়া এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





