অটোটেম্পু-অটেরিক্সা চালক শ্রমিক জোটের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:০৪:১০ অপরাহ্ন
সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমাস্থ সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রম দপ্তরের সহকারি পরিচালক আবুল বাশার ও অফিস সহকারি প্রশান্ত দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মো. শাহজাহান আহমদ, মো. ফজলু মিয়া, মো. ফয়ছল আহমদ ও মো. জাকির হোসেন। নির্বাচন পরিচালনাকালে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. আব্দুল মুহিম, উপদেষ্টা মো. দিলু মিয়া ও উপদেষ্টা মো. আজাদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. আলী আছকর সেলিম, প্রিসাইডিং অফিসার আলী আকবর রাজন, মাহবুব মিয়া ও আব্দুস শহীদ।
সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজিঃ নং চট্ট-২০৯৭ এর ২০২৫-২০২৮ সনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. মতছির আলী, কার্যকরী সভাপতি পদে মো. দিলোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মো. সানর মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল মিয়া, অর্থ সম্পাদক পদে মো. আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক পদে মো. সেবুল আহমদ, কার্যকরী সদস্য পদে যথাক্রমে (১) তৌহিদুর রহমান, (২) আমির হোসেন ছামির, (৩) মো. আক্তার মিয়া, (৪) মো. সবুজ মিয়া, (৫) মো. বেলাল আহমদ ও (৬) মো. শরিফ উদ্দিন নির্বাচিত হন। বিজ্ঞপ্তি





