রাগীব রাবেয়া মেডিকেল কলেজে এনডিএফ’র দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:৩৪:১৩ অপরাহ্ন

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে দুইদিনব্যাপী রিসার্চ মেথডলজি এন্ড রিপোর্ট রাইটিং কর্মশালার উদ্বোধন হয়েছে। বুধবার কলেজ এক্সাম হলে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. একেএম দাউদ এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ সালেহ আহমদ শাহীন।
সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমদ আল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা. আশফাকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জেড এইচ এম নাজমুল আলম।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম, সিলেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সাইন্টিফিক পার্টনার হিসেবে কাজ করছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক।
ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফের নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসাইন, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুর রউফ মুন্না, লিগ্যাল অ্যাফেয়ার সম্পাদক ডা. তাওহীদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ তানযীম উল হক। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার ঋষভ দাস, এসিসট্যান্ট সেলস ম্যানেজার লিপন কুমার দাস ও সিনিয়র এরিয়া ম্যানেজার লক্ষণ চন্দ্র রায়। বিজ্ঞপ্তি





