ভূমিকম্পে কাঁপলো সিলেটও
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৮:৪৮:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় ভূমিকম্পে কেপেঁছে সিলেটও। শুক্রবার ছুটির দিনে সকালে ভূমিকম্পে কেঁপে উঠে পুরো ওঠল সিলেট। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে সিলেটে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাধবদী এলাকায়। তবে ভূমিকম্পে সিলেটে কোনো ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকায় ভূমিকম্পের ফলে তীব্র ঝুঁকনি অনুভূত হলেও সিলেটে হালকা অনুভূত হয়েছে। অনেকে টেরও পাননি। এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে। সিলেট এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।





