গোলাপগঞ্জে বিদেশী অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:৪৬:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে ৬০ রাউন্ড তাজাগুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান। এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।





