জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

কালো ধোঁয়া বন্ধের প্রকল্পে ৬০ কোটি টাকার পরামর্শক ব্যয়


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪:৩৪ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: ঢাকার বাতাসে বিষ ছড়াচ্ছে পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহনের কালো ধোঁয়া। দূষণ নিয়ন্ত্রণে চার বছরে ৫০৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্প নিয়েছে সরকার। তবে দূষণ কমানোর উদ্যোগে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে পরামর্শক সেবার জন্য। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৪৮ লাখ টাকা, যার ৫৩ কোটি ৮৬ লাখ টাকাই আসবে বিশ্বব্যাংকের ঋণ থেকে। প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (বিসিএপি) ফেস-১: ভেহিকল ইমিশন কন্ট্রোল’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৩৭ কোটি ১৭ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ৪৬৯ কোটি ৪৬ লাখ টাকা।

প্রকল্পের আওতায় সাতটি যানবাহন পরিদর্শন কেন্দ্রের সরঞ্জাম কেনায় ৯১ কোটি টাকা, সাতটি অফিস ভবন নির্মাণ ও সাইট প্রস্তুতিতে ২৬৮ কোটি ৭৪ লাখ টাকা, ২০টি চলমান নির্গমন পরীক্ষা ইউনিটে ২৪ কোটি টাকা এবং পাঁচটি মোবাইল ফিটনেস ইউনিটে ৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া প্রশাসনিক খাতে ১২ কোটি ৭৫ লাখ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে ৫ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রস্তাব একাধিকবার পুনর্গঠন করা হয়েছে। প্রথমে ৪৪৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়। পরে তা বেড়ে ৪৭৫ কোটি ৩৬ লাখ টাকা হয়। সর্বশেষ প্রস্তাবে আরও ৩১ কোটি ৩৭ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৬৩ লাখ টাকা। পুনর্গঠিত প্রস্তাবে ব্যয় বৃদ্ধি, পরামর্শক খাত পরিবর্তন ও নতুন অঙ্গ অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে কমিশন আপত্তি তুলেছিল।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম শামসুল হক বলেন, অতীতেও এ ধরনের প্রকল্প নেওয়া হলেও সড়কে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হয়নি। তাঁর মতে, শুধু প্রকল্প গ্রহণ নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সঠিকভাবে যানবাহন পরীক্ষা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, পুরোনো যানবাহন ও নিম্নমানের জ্বালানি বায়ুদূষণের অন্যতম উৎস। যানবাহনের ফিটনেস নিশ্চিত করার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৪ লাখ। এর মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে প্রকল্পটি কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নির্ভর করবে এর বাস্তবায়ন, নিয়মিত পরিদর্শন এবং আইন প্রয়োগের ওপর।

প্রকল্পের পরামর্শক ব্যয় ও অন্যান্য খাতের বরাদ্দ নিয়ে জানতে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় এর আরও খবর
ঢাকাই মসলিন ফিরছে বাণিজ্যিক উৎপাদনে

ঢাকাই মসলিন ফিরছে বাণিজ্যিক উৎপাদনে

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে পুলিশের

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে পুলিশের

সর্বশেষ সংবাদ
ঢাকাই মসলিন ফিরছে বাণিজ্যিক উৎপাদনে
ঢাকাই মসলিন ফিরছে বাণিজ্যিক উৎপাদনে
কালো ধোঁয়া বন্ধের প্রকল্পে ৬০ কোটি টাকার পরামর্শক ব্যয়
কালো ধোঁয়া বন্ধের প্রকল্পে ৬০ কোটি টাকার পরামর্শক ব্যয়
স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ : যুবক গ্রেফতার
স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ : যুবক গ্রেফতার
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের বার্ষিক সাধারণ সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের বার্ষিক সাধারণ সভা
দক্ষিণ সুরমায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখেছে পিডিবি
দক্ষিণ সুরমায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখেছে পিডিবি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্পন্ন
শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্পন্ন
জালালপুরে ব্যারিস্টার মুস্তাক আহমদের নাগরিক সংবর্ধনা
জালালপুরে ব্যারিস্টার মুস্তাক আহমদের নাগরিক সংবর্ধনা
১,৬৭৫ পিস ইয়াবাসহ এসআরবির জালে যুবক
১,৬৭৫ পিস ইয়াবাসহ এসআরবির জালে যুবক
এসএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন
এসএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান : ড. মো. আনোয়ারুল ইসলাম 
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান : ড. মো. আনোয়ারুল ইসলাম 
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
সিলেটে আবু হেনা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
সিলেটে আবু হেনা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা
শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top