জকিগঞ্জ বণিক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:৩১:৪৫ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ পৌরসভার বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গত ১৩ নভেম্বর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন, যেখানে মোট ৯৮০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ১৬-১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত শিডিউল ক্রয় করে প্রার্থী হতে আবেদন জমা দিতে হবে এবং ২০ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ৭টি পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, যেখানে সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা এবং ৩০ নভেম্বর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে, যারা দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।





