ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:১১:৫৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
কোতোয়ালী থানা সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল হোসেনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, কোতোয়ালী থানা সহ-সভাপতি আনোয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ আহমদ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।





