মৌলভীবাজার চেম্বারের জাবেদ প্যানেলের পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৬:০২:১৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে জেলার ব্যবসায়ীদের সমর্থনে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজার-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ তার প্যানেলের সব সদস্যকে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন- মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
জেলা শিল্পকলা একাডেমির ইন্সট্রাক্টর সুস্পিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ঠিকাদার মোহিবুর রহমান কোকিল, ব্যবসায়ী নেতা আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক নাজমুল বারী সোহেল ও ব্যবসায়ী সাইফুর রহমান প্রমুখ।
সভায় প্যানেলের নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, ব্যবসায়ীবান্ধব চেম্বার গড়া আমাদের প্রধান অঙ্গীকার। কেউ যেনো ট্যাক্স, ভ্যাট, ও ভোক্তা অধিকার সংস্থায় হয়রানির শিকার না হন আমরা ব্যবসায়ীদের সরাসরি প্রতিনিধি হয়ে কাজ করবো।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর জেলা সদরের দক্ষিণ কলিমাবাদে অবস্থিত চেম্বার ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





