বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:০০:১১ অপরাহ্ন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে গোয়াইনঘাট বিএনপি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ৪ ঘটিকায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের মডেল মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্র্মী উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী।
মাহফিলে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, রুস্তম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাংগটনিক সম্পাদক আং মালিক,ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন মেম্বার ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, পশ্চিম ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, বিএনপি নেতা আং গনি, চঞ্চল আহমেদ, এনামুল হক তরফদার, পশ্চিম জাফলং ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মাসুক আহমেদ, হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক দেলোয়ার আহমেদ, সদস্য শামীম আহমেদ, রুবেল আহমেদ, আলমগীর হোসেন, যুবদল নেতা ওয়ারিস আহমেদ, কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমেদ, যুবদল নেতা ফখরুল আলম, ইকবাল হোসেন, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুসলিম উদ্দিন ও পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





