আনসার-ভিডিপি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে : উপমহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:১০:১৮ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলায় ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে কোর্স সম্পন্ন করে বেকারত্বের শিকল ভেঙে আত্মকর্মসংস্থানের দ্বার উন্মোচন করায় অভিনন্দন জানান। তিনি বলেন, দক্ষতা অর্জনভিত্তিক প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান মহাপরিচালকের এ ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ প্রণয়নের মাধ্যমে আনসার ও ভিডিপি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এমন এক ক্ষেত্র, যেখানে দক্ষতা থাকলে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এজন্য দরকার আত্মবিশ্বাস, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতা এবং পেশাগত সততা।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল এডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সিলেট সদর এবং এনএসডিএ রেজিস্টার্ড প্রশিক্ষক। বিজ্ঞপ্তি





