ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৭:২৫:৩৪ অপরাহ্ন
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এ মামলা দায়ের হয়।জানা যায়, ঘটনার দিন বিকেল ৪ টার দিকে ধর্ষিতার বাবা-মা বাড়িতে ছিল না। এ সুযোগে প্রতিবেশী আজিজুল হক এর ছেলে শিপন মিয়া (১৬) প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে চলে যায়। ধর্ষিতার বাবা-মা বাড়িতে এসে এ ঘটনা জানার পর গ্রামের ব্যক্তিদের পরামর্শে শুক্রবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এর অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি তদন্ত মো. ইমাম হোসাইন জানান, একটি প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা হয়েছে। মামলা হওয়ার পর রাতেই পরীক্ষা করার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক শিপন মিয়াকে গ্রেফতার করার চেষ্টা চলছে।





