বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:১৩:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সোমবার দুপুরে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিসচা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখার পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আহমেদ নোমান, নিসচা সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।





