বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৭:৩২:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার নফল রোজা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল বাছিত সেলিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, আব্দুল জব্বার, আব্দুল বাছিত, আব্দুল রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, মকবুল হোসেন সেবুল, রুহেল আহমদ ও তাজুল ইসলাম আইজুল প্রমুখ।





