সুরমা গেইটে ইয়াবাসহ মাদককারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর সুরমা গেইট থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে শাহপরান থানার সুরমা গেইটের বাইপাস পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতের নাম সাইদুল ইসলামকে (৩২)। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





