জুড়ীতে বিজিবির এয়ার গান জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৯:২৯ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রাম এলাকা থেকে এয়ার গানটি জব্দ করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবি ডাকটিলা বিওপির একটি টহলদল পশ্চিম বটুলী গ্রামে সীমান্ত হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান দেখতে পেয়ে সেটি জব্দ করে। জব্দকৃত এয়ার গানটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জুড়ী থানায় জমা করা হয়েছে।





