জৈন্তায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৭:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রীজ সংলগ্ন মুক্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে জামাল আহমদ (৩৫)।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টায় নিজবাড়ী হতে কাজে যোগদানের জন্য বের হন নিহত জামাল আহমদ। প্রতিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রীজ সংলগ্ন স্থানে রাস্তা পার হয়ে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী চাপা দিলে তিনি মাথায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ঝোঁপের মধ্যে পড়ে যান। সকাল ৭টার দিকে স্থানীয় জনতা মৃতদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুতপূর্বক মরদেহটি উদ্ধার করে।
তামাবিল হাইওয়ে পুলিশের পাড়ির ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আঘাতের চিহ্ন দেখে বুঝা যাচ্ছে এটি দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবতী ব্যবস্থা গ্রহণ করি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।





