দুর্নীতিতে দেশকে যারা চ্যাম্পিয়ান করেছে জাতি তাদেরকে ক্ষমতায় দেখতে চায়না : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫:০৩ অপরাহ্ন

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, যারা দুর্নীতিতে দেশকে হ্যাট্রিক চ্যাম্পিয়ান করেছে জাতি আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায়না। কারণ তাদের অতীত ইতিহাস দেশের মানুষের জানা আছে। জাতিকে আবারো তারা ধোঁকা দেওয়া শুরু করেছে। তাই আপনারা সবাই সতর্ক থাকুন।
তিনি আরো বলেন, পুরো দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ সৎ ও ন্যায়পরায়ণ লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় খুরমা গ্রামে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। গ্রামের প্রবীণ মুরব্বি মকচ্ছির আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল, আরো বক্তব্য রাখেন রাবেল আহমদ, কামাল আহমদ। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।





