গোলাপগঞ্জে অসহায়দের মাঝে গাভী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭:১১ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে লক্ষ্যে স্বাবলম্বী প্রকল্প গ্রহণ করেছে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই প্রকল্পটির আওতায় এখন পর্যন্ত তিনটি ধাপে কুশিয়ারা তীরবর্তী ৩১টি পরিবারকে গাভী বিতরণ করেছে সংগঠনটি। আজ তৃতীয় ধাপের ১১টি গাভী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শরফ উদ্দিনের সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখাার সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনে হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন।
মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মজিদ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি মীরগঞ্জ আব্দুল মোক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল আম্বিয়া, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডাইরেক্টর আবুল বাশার রানিক, মীরগঞ্জ দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম লুলু, মীরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি সফিকুর রহমান, বিশিষ্ট মুরব্বি গৌছ উদ্দিন মাতাবুর রহমান, আব্দুর রব প্রমুখ।





