দক্ষিণ সুরমায় ১৩ রিভারস ট্রাস্টের হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৬:২৮:১১ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : ১৩ রিভারস ট্রাস্ট এর উদ্যোগে সিলেট এইডের সার্বিক সহযোগিতায় সিলেট উইন্টার এইড-২০২৫ এর কার্যক্রমের অংশ হিসাবে দক্ষিণ সুরমার বলদি এলাকায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয়। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার উপজেলার তেতলী ইউনিয়নের বলদিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুর মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সোয়েব নেওয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুরব্বী ওবায়দুর রহমান, সমাজসেবী রুবেল আহমদ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী পংকি মিয়া, শিপলু আহমদ, জামাল আহমদ, কামাল আহমদ, মাহমুদ আহমদ, নিজাম উদ্দিন সোহান, রাহিম আহমদ, মুর্শেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ১০০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ২ জন প্রতিবন্ধীকে ২টি হুইলচেয়ার প্রদান ও এতিম মাদ্রাসার ছাত্রীকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহুল আমিন শিপন এবং শেষে দোয়া পরিচালনা করেন সরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম নোমানী।





