উন্নয়নের জন্য অবশ্যই নির্বাচন করবো : চাকসু মামুন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪:১১ অপরাহ্ন

এলাকার প্রত্যাশীত উন্নয়নের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জনগণের সমর্থন নিয়ে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো।
শনিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার উমরগঞ্জ বাজারে বিএনপির আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় বিএনপি নেতা হাছন রাজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. ইয়াকুব আলী, ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে এবাদুর রহমান মেম্বার, ফরিদ আহমদ, আবুল হাসনাত, নিজাম উদ্দিন, শরীফ উদ্দিন মেম্বার, হারুন রশীদ, মকবুল আলী, ওলিউর রহমান, আমীর হোসেন, বেলাল ও জাফর প্রমুখ। বিজ্ঞপ্তি





