২৩ দিনের ছুটিতে যাচ্ছে শাবি
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৯:২৭:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র শব-ঈ-কদর, ঈদ-উল-ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শুক্রবার (৫ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চ থেকে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১১ মার্চ থেকে ২৬ মার্চ সকল অফিস বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় ৬ থেকে ৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গ ২৯ ও ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে।






