জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ২:৪৮:১২ অপরাহ্ন

এক মাসে আক্রান্ত ২২৮, মৃত্যু ২


স্টাফ রিপোর্টার : সিলেটে সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। মাসের ৩০ দিনে নতুন করে ২২৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন দুজন। আগস্ট শেষে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৯০ থাকলেও সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৯০। ৭ সেপ্টেম্বর তা বেড়ে হয় ২২৯, ১১ সেপ্টেম্বর ২৬১, ১৫-১৬ সেপ্টেম্বর ২৯২, ১৮ সেপ্টেম্বর ৩০৫, ২০ সেপ্টেম্বর ৩২৫ এবং ২১ সেপ্টেম্বর ৩৩৪ জনে দাঁড়ায়। ২৫ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৩৬৬। ২৯ সেপ্টেম্বর তা দাঁড়ায় ৪০৪ জনে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন শনাক্ত হওয়ায় ৩০ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে। অর্থাৎ সেপ্টেম্বরেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৮ জন।

সংক্রমণের পাশাপাশি সেপ্টেম্বরেই ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছরের জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৮৩। সিলেট ও সুনামগঞ্জে ৯০ জন করে এবং মৌলভীবাজারে ৪২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়া আরও ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। ফলে চার জেলার মধ্যে হবিগঞ্জেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম বুধবার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। এছাড়া বানিয়াচং, মাধবপুর, নবীগঞ্জ, চুনারুঘাট ও মৌলভীবাজার সদর হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে একজন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top