দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু অভিযানটি পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।





