জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬:২২ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে জলবায়ুর চরম অবস্থা ‘সুপার এল নিনিয়ো’। অতীত রেকর্ড ভেঙে দেওয়া এই এল নিনিয়োর প্রভাবে পুরো পৃথিবী এখন ‘চরম প্রতিকূল আবহাওয়ার বিপজ্জনক অঞ্চলে’ প্রবেশ করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের শঙ্কা অনুযায়ী, এর প্রভাবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী সাড়ে চার লাখ মানুষের মৃত্যু এবং প্রায় ৫ কোটি মানুষের মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়ার ঝুঁকি রয়েছে।
এই সুপার এল নিনিয়োর প্রভাবে একদিকে যেমন দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকায় তীব্র খরা ও দাবানলের শঙ্কা দেখা দিয়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকটও প্রকট হতে পারে। ইন্দোনেশিয়ায় এরই মধ্যে দাবানলে ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমির ফসল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা ‘ক্লাউড-সিডিং’ বা কৃত্রিম বৃষ্টির বিমান ব্যবহার করছে।
খরার প্রভাবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানামা খালে জাহাজ চলাচল ১০ শতাংশ কমানো হয়েছে। এছাড়া খরার কারণে নাইজেরিয়া, সুদান, ভারত ও ইন্দোনেশিয়ায় চরম খাদ্য সংকট দেখা দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, খরার পাশাপাশি অতিবৃষ্টি, বন্যা ও সামুদ্রিক ঝড়ের ঝুঁকিও বহুগুণ বেড়েছে। পূর্ব আফ্রিকা, দক্ষিণ ব্রাজিল, পেরু এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। পেরুর উপকূলীয় অঞ্চলে বন্যা ও ভূমিধস মোকাবিলায় যুক্তরাষ্ট্র চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তাবাহী বিশেষ জাহাজ পাঠাচ্ছে।
এছাড়া প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক তাপমাত্রার কারণে চীনে এ বছর অন্তত ৭টি শক্তিশালী টাইফুন আঘাত হানতে পারে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিতে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় অস্ট্রেলিয়া তাদের মৎস্য খাত রক্ষায় আগাম সতর্কীকরণ ও আর্থিক সহায়তা ব্যবস্থা চালু করেছে।
ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আগাম সতর্কীকরণ বার্তাগুলো দ্রুততম সময়ে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।
ডব্লিউএমও সতর্ক করেছে, এল নিনিয়ো যত তীব্র হবে, বিশ্বজুড়ে খরা ও বন্যার ধ্বংসলীলা ততটাই ভয়াবহ আকার ধারণ করবে। সম্ভাব্য প্রাণহানি ও পরিবেশগত ক্ষতি কমাতে প্রতিটি দেশকে তাদের পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও আগাম চিকিৎসা সহায়তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top