জাফলংয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পূরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেে পুলিশ। রোববার দুপুরের দিকে জাফলং বাজারের একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





