আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগমুখী পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:২৮:৩৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ সংবাদদাতা: এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ উপজেলার উজানগাঁও গ্রামে ‘কৃষি প্রযুক্তি গ্রামে’ চলতি বোরো ২০২৫-২৬ মৌসুমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগমুখী পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি উৎপাদনে সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে ধান উৎপাদনকে আরো লাভজনক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. রেজওয়ান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বদরুন নেছা, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক সহকারী তৌকির আহমেদ রনি, অনিয়মিত শ্রমিক মো. তোফায়েল আহম্মেদ, অত্র উজানিগাওের জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাসুদ মিয়াসহ যান্ত্রিক পদ্ধতিতে ধান আবাদে আগ্রহী কৃষক ও কৃষানী।





