হোটেল সিলগালা, ৬ জন আটক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের দায়ে সিলগালা করা হয়েছে। অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে হোটেল থেকে ৪ নারী ও ২ পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলাবার রাতে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্দুল রহমান (২৭), মো. রশিদ (৩১), মো. রুবেল মিয়া (২৮), মো. ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) ও খাদিজা আক্তার বৃষ্টি (২৫)। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি নন এফআইআর মামলা (নং ৩৪৫/৩১/১২/২৫) দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন কারাগারে পাঠানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আবাসিক হোটেলটিকে সিলগালা করা হয়েছে। আটক সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।





