শাহী ঈদগাহ থেকে ৭ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৯:১৪:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের নগরীর শাহী ঈদগাহ থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শীলং তীর জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জের কসকনকপুর মৌলভীরচক এলাকার তজম্মুল আলীর ছেলে বর্তমানে শাহপরান থানার পীরেরবাজার টিকরপাড়া এলাকার বাসিন্দা জামাল আহমদ (৪০), এয়ারপোর্ট থানার হোসনাবাদ আবাসিক এলাকার ৭নং বাসার মৃত রহিম মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩৯), হাজারীবাগ আবাসিক এলাকার ১৩নং বাসার মৃত আব্দুল জব্বারের ছেলে মিলাদ আহমদ (৪০), জামালপুর জেলার মেলান্দহ থানার চরপাকুশিয়া মহিরামপুর এলাকার মৃত মো. জিয়াউল হকের ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহের ক্যাফে রহমানিয়া হোটেলের বাবুর্চি মো. আবু তালেব (৪৫), কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতেশ্বর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে বর্তমানে নগরীর হাজারীবাগ আবাসিক এলাকার ৪১নং বাসার বাসিন্দা দিনার আহমদ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়ার ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহ লালটিলা এলাকার খসরু মিয়ার কলোনির ভাড়াটিয়া আল আমিন (৩০), হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া বাগবাড়ী এলাকার মৃত সাবেদ আলীর ছেলে বর্তমানে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকার বড়বাড়ীর বাসিন্দা মো. মাসুক মিয়া (৩৩)।
শনিবার রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





