‘১০ কোটি কেন, ১০ হাজারকোটিতেও আমাকে কেনা যাবেনা’ : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:২৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়াল আলম তার বিরুদ্ধে সিলেট ৩ আসনে বিএনপি প্রার্থী এমএ মালিকের কাছ থেকে ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ প্রসঙ্গে বলেছেন এর প্রমাণ হলে তিনি চাকরি ছেড়ে দেবেন। শুধু চাকরি ছাড়াই নয় সরকারের পক্ষ থেকে যা-ই ব্যবস্থা নেওয়া হবে তা মেনে নেবেন।
ডিসি সারওয়ার বুধবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময়ে এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন যেসব অনলাইন গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে তা সংগ্রহ করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলীর নয়াবাজার এলাকায় এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ১০ কোটি কেন ১০ হাজার কোটি টাকাতেও তাকে মালিক সাহেব কিনতে পারবেন না।এরআগে বুধবার সিলেটের কয়েকটি অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হলেও একই কারণে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়নি। এর কারণ হিসাবে ওইসব অনলাইন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে বলা হয়েছে, ১০ কোটি টাকা খেয়ে ডিসি সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এ অভিযোগের বিষয়ে কথা বলেতেই ডিসি সারওয়ার এই মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন সরকার নিবন্ধন ছাড়া যেসব অনলাইন গণমাধ্যম আছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





