মোগলগাঁও থেকে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৫২:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জালালাবাদ থানাধিন মোগলগাঁও থেকে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোগলগাঁও এলাকার একটি বসতঘর থেকে ১০ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। আটককৃতের নাম আব্দুল মান্নান ওরফে পাগলা (৫৫)। সে মোগলগাঁও (দক্ষিণ পাড়া) এলাকার মৃত হানিফ আলীর ছেলে।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





