বিয়ানীবাজারে ৫ টন জিরার চালান আটক
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৮:২৩:৪৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের দুবাগ মোড় এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৫ টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন (এসইউপি) বিশেষ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারের দুবাগ মোড় নামক স্থানে বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় সীমান্ত রেখা হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৮০০ কেজি অবৈধ ভারতীয় জিরা ও ১৩৫০ কেজি বাংলাদেশি ধান জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, অবৈধ জিরার চালানটি চোরাকারবারিরা সিলেটে নিয়ে যাচ্ছিল। বিজিবির বিশেষ অভিযানের টের পেয়ে চোরাইপণ্য ফেলে পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, জব্দ অবৈধ ভারতীয় জিরা ও বাংলাদেশি ধানের সিজার মূল্য প্রায় ৭৩ লাখ টাকা। যা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।





