কালিঘাটে অর্ধকোটি টাকার চোরাইপণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৪২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কালিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা পরিবহনের অভিযোগে দুইটি ড্রাম ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি থানার মৃত গিয়াস উদ্দিনের পুত্র জাহেদ আহমদ (২৯) ও গোয়াইনঘাট উপজেলার উপরগ্রামের শহিদ মিয়ার পুত্র জাহাঙ্গীর (৩৭)।
শনিবার (১৭ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের কাছ থেকে প্রায় ৫৩ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করা হয়েছে। আইনানুনগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





