লাক্কাতুরায় বিদেশী মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:১১:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লাক্কাতুরা এলাকা থেকে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধিন লাক্কাতুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লাক্কাতুরা চা বাগানের ২নং গেইট এলাকার মৃত শংকর মুদির ছেলে সন্তোষ মুদি (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তিনি বর্তমানে সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার সজিবের কলোনিতে বসবাস করছেন। এসময় তাদের কাছ থেকে থেকে ৬০ বোতলে মোট ৩৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





