মহাজনপট্টি থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:১৪:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজার থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মহাজনপট্টির সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃতের নাম সোহেল আহমদ (২৫)। তিনি গোলাপগঞ্জের উত্তরবাগ পাঁচমাইল এলাকার মৃত জালাল মিয়া ছেলে।
শুক্রবার (২৩ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





