বটেশ্বর থেকে ভারতীয় চা-পাতাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:১৬:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় চোরাই চা-পাতাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামন থেকে ৫০৪ কেজি ভারতীয় চা পাতাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন-নেত্রকোনা সদর থানার ঠাকরাকোনা ইউপির বাইশদার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আলামিন (৪০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সদরের অস্টগ্রামের মরহুম দুদু মিয়ার ছেলে মো. রজব আলী (৪২)। তারা বর্তমানে সিলেট নগরীর উপশহরে বসবাস করছেন।
বৃহস্পতিবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে লক্ষাধিক টাকার ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





