কানাইঘাটে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:২৬:৪০ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৮’শ পিস ইয়াবাসহ ফাহিম আহমদ নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ফাহিমকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেছা গ্রামের জালাল উদ্দীনের পুত্র মো. ফাহিম আহমদ মাদকদ্রব্য ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সদস্য। সে তাদের চক্রের মাধ্যমে ভারত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চালান এলাকায় নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকের চালান আটকের জন্য কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ইয়াবা ব্যবসায়ী মো. ফাহিম আহমদকে ৮’শ পিস ইয়াবাসহ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেছারচর সবজি বাগান এলাকা থেকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।পরে কানাইঘাট থানার এসআই দূর্গা কুমার দেব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।





