হলি সিলেট হোল্ডিং লিমিটেড বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৬:০৪ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজের স্পসর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের হলরুমে হলি সিলেট হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমেদ চৌধুরীর পরিচালনায় এবং কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুন মতিন ও ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম। কোম্পানি সেক্রেটারী অমিতাভ নাগের উপস্থাপনায় সভায় দি হলি সিলেট হোল্ডিং লিমিটেড, হলি ল্যান্ড প্রাইভেট লিমিটেড, সিলেট হেলথ এন্ড এডুকেশন সার্ভিসেস লিমিটেড এর পরিচালক শেয়ার হাল্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





