শাবি ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৮:১৯:২০ অপরাহ্ন

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সিলেটবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির। শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ-উল-ফিতর দরজায় কড়া নাড়ছে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গঠনই হোক এই ঈদের বার্তা। ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবরক। বিজ্ঞপ্তি





