দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:০৩:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে ভারতীয় অবৈধ পণ্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চলাকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১,৫৮০ পিস নেসলে কিটক্যাট চকলেট, ৪০ প্যাকেট কাবেরী মেহেদি কন, ৭২ প্যাকেট সেসা আয়ুর্বেদিক অয়েল, ১৫পিস ভারতীয় কম্বল এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা।
আটককৃতের নাম আক্তার হোসেন (৩৮)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার দলপাড়া (ফজলু ডাক্তারের বাড়ি) নুরুল ইসলামের ছেলে ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাজিল এলাকায় বসবাস করছেন।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





