দক্ষিণ সুরমা থেকে ২ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৯:২২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে ২ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েনস্থ জিঞ্জির শাহ মাজারের সামনে ফুটপাতে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
শনিবার (৩১ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





