এলবিপিসি মিডিয়া এওয়ার্ড পেলেন বাংলাস্কট এডিটর মিজান
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৩:২৮ অপরাহ্ন

সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় লন্ডন বাংলা প্রেসক্লাব (এলবিপিসি) মিডিয়া এওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাস্কট নিউজের সম্পাদক মিজান রহমান। গত ২৫ জানুয়ারি লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন উপলক্ষে প্রথমবারের মত আয়োজিত হয় এলবিপিসি মিডিয়া এওয়ার্ড ২০২৬।
মিজান রহমান চ্যানেল এস নিউজের মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তি উজ্জল করতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন। তাছাড়া টিভি জার্নালিজমকে তৃণমুল পর্যায়ে জনপ্রিয় করে তুলতে নিজ উদ্যোগে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে আগ্রহীদের কমিউনিটি জার্নালিজমে যুক্ত হতে উৎসাহিত করেন। শিক্ষানবিস জার্নালিস্টদের প্রণোদনা, প্রশিক্ষণ ও মেন্টরিং এর মাধ্যমে দক্ষতা উন্নয়নে মিজান রহমান কার্যকরী বিশেষ ভুমিকা রাখেন। দীর্ঘ ১৫ বছরের বেশী সময় ধরে লন্ডনের বাইরে বিভিন্ন এলাকায় মিডিয়া ক্ষেত্রে অসামান্য ভুমিকা রাখায় ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর ইন দ্য মিডিয়া’ – শীর্ষক এওয়ার্ডে ভুষিত হন বাংলাস্কট নিউজের এডিটর মিজান রহমান।
এওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননাটি তুলে দেন চ্যানেল এস টেলিভিশনের ফাউন্ডার মাহি ফেরদৌস, নর্থ ইংল্যন্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমদ হোসেন হেলাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এবং সাধারন সম্পাদক তাইছির মাহমুদ।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য মিজান রহমান সপরিবারে স্কটল্যান্ডের এডিনবরায় বসবাস করছেন, তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে। বিজ্ঞপ্তি





